ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে বিশ্ব সংবাদ: ৮ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইউরোপীয় কৃষি ভর্তুকির কোটি কোটি ইউরো যাচ্ছে আমিরাতের রাজপরিবারের পকেটে

এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, আল নাহিয়ান পরিবারের নিয়ন্ত্রণাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলো গত ছয় বছরে রোমানিয়া, ইতালি ও স্পেনে থাকা কৃষিজমির জন্য ৭ কোটি ১০ লাখ ইউরোরও বেশি ভর্তুকি পেয়েছে।

বঙ্গোপসাগরের আকাশে ভারতের বিধিনিষেধ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জল্পনা

বঙ্গোপসাগরের আকাশসীমায় ৬ থেকে ৯ মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ভারত। দেশটি ‘নোটিস টু এয়ারমেন’ (নোটাম) জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জেরে ভারতের সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।

মুন্সিগঞ্জে চাচাকে খুনের মামলায় নিউইয়র্কে ভাতিজার ১৫ বছর কারাদণ্ড

বসতভিটা নিয়ে দ্বন্দ্ব এবং ভাতিজার গুলিতে নিহত হন চাচা। ঘটনাটি পাঁচ বছর আগে মুন্সিগঞ্জে ঘটলেও এর বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। চাচা মাইকেল রোজারিও এবং ভাতিজা গ্যানেট রোজারিও দুজনই মার্কিন নাগরিক ছিলেন।

বৈশ্বিক ভাবমূর্তিতে রাশিয়ার চেয়েও খারাপ অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সম্পর্কে বৈশ্বিক ধারণা টানা দ্বিতীয় বছরের মতো অবনতি হয়েছে এবং এখন তা রাশিয়ার তুলনায়ও খারাপ অবস্থানে রয়েছে। ডেনমার্কভিত্তিক ‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসি ফাউন্ডেশন’-এর এক বার্ষিক জরিপে এমন চিত্র দেখা গেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

১৪মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, তাইওয়ান-বাণিজ্য ইস্যুতে উত্তেজনা চরমে

আগামী ১৪–১৫ মে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি আগে পেছানো হলেও এখন তা ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অবশেষে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে সিনেমা থেকে রাজনীতিতে সফল রূপান্তরের দীর্ঘ ঐতিহ্যে নতুন নাম যুক্ত হতে যাচ্ছে তার।

আকাশসীমায় নিষেধাজ্ঞা, সৌদির চাপেই ব্যর্থ ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’!

ইরানে আবারও হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সৌদি আরব। এতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ মে) পারস্য অঞ্চলের এক শীর্ষ কূটনীতিকের বরাতে এ সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব

মধ্যরাতে সাধারণ নারীর ছদ্মবেশে ঘুরতে গিয়ে ৩ ঘণ্টায় ৪০টি কুপ্রস্তাব পেয়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি প্রশাসনিক অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। নারীদের জন্য শহরে রাতের রাস্তা কতটা নিরাপদ- তা সরেজমিনে দেখতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়েন এই পুলিশ কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৮ মে ২০২৬

Update Time : ০৪:১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬