ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

এক স্কুলশিক্ষক করোনা ছড়ালেন ২৬ জনের মধ্যে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের টিকাহীন একজন শিক্ষক কমপক্ষে ২৬ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে দিয়েছেন। এদের মধ্যে ১২ জন শ্রেণীকক্ষের শিক্ষার্থী।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র (সিডিসি) একটি নতুন গবেষণায় শুক্রবার এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংক্রমণের ঘটনা স্কুল কর্মীদের টিকা দেওয়ার গুরুত্ব তুলে ধরেছে, যাতে ছোট বাচ্চাদের রক্ষা করা যায় যারা এখনো টিকার জন্য যোগ্য নয়।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার মধ্যে স্কুলগুলো পুনরায় চালু করা হয়েছে।

সিডিসি বলেছে, সানফ্রান্সিসকোর উপশহর মারিন কাউন্টিতে এই ঘটনা ঘটেছে। এই শিক্ষক ১৩-১৬ মে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ১৯ মে থেকে উপসর্গ দেখা দেয়। কিন্তু ২১ মে পর্যন্ত তিনি কভিড টেস্ট করেননি। তিনি এটাকে অ্যালার্জি ধরে নিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ‘সামাজিক অনুষ্ঠানের যোগ দেওয়ার পরের দিনগুলোতে মাস্ক না পরেই স্কুলে পাঠদান করেছেন, যদিও স্কুলের নিয়ম ছিল মাস্ক পরে শ্রেণীকক্ষে পাঠদান করা।’

শিক্ষকের ২৪ জন শিক্ষার্থীর সকলেই টিকা গ্রহণের অযোগ্য ছিল, কারণ তাদের বয়স সকলেরই ১২ বছরের নিচে। এদের ২২ জন ছাত্রের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্ত শিক্ষার্থীদের সামনের দু’টি সারির ১০ জনের মধ্যে ৮ জন আক্রান্ত হয়েছে, আক্রান্তের হার ৮০ শতাংশ। পেছনের তিনটি সারির ১৪ জনের মধ্যে চারজন আক্রান্ত হয়েছে।

এছাড়া অন্য শ্রেণীকক্ষের অন্য গ্রেডের আরও ছয় শিক্ষার্থীও সংক্রমিত হয়েছে। তবে এক শ্রেণীকক্ষ থেকে অন্য শ্রেণীকক্ষে কীভাবে সংক্রমণ হয়েছে সেটি স্পষ্ট নয়।

গবেষকরা ধারণা করছেন, এদের মধ্যে পরস্পর যোগাযোগ ঘটেছে। এদের সবাই ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে।তথ্যসূত্র: দেশরূপান্তর

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

এক স্কুলশিক্ষক করোনা ছড়ালেন ২৬ জনের মধ্যে

Update Time : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১