ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৫ জানুয়ারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৩০১ Time View

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন করা যাবে ২২ জানুয়ারি পর্যন্ত। ভর্তি শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে এ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

তবে শিক্ষা বোর্ডগুলো ২৯ বা ৩১ ডিসেম্বরে ফলপ্রকাশের সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

জানা গেছে, একাদশ শ্রেণির আবেদনের ফল তিন ধাপে দেওয়া হবে। প্রথম ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

সূত্র জানিয়েছে, ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে ঢাকা বোর্ড। নীতিমালায় এবারও শিক্ষা মন্ত্রণালয় নামে একটি কোটায় ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিধান যুক্ত করা হয়েছিল। তবে শিক্ষামন্ত্রীর আপত্তিতে তা বাতিল হয়ে গেছে।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি-মাদরাসা বোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হবে। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এবারও যথারীতি চার্চ পরিচালিত নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ আলাদা শিক্ষার্থী ভর্তি করবে পরীক্ষার মাধ্যমে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৫ জানুয়ারি

Update Time : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১