ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের

ইরানের হরমুজ প্রণালী অবরোধে আগে থেকেই জ্বালানি সংকটে রয়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে এবার গুরুত্বপূর্ণ আরেক নৌপথ বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সরকার। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চলমান শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন, তাহলে ইয়েমেন উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়া হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি বলেন, সানা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন—কারও পক্ষেই তা পুনরায় খোলা করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, তাই ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।

উল্লেখ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব আল-মান্দেব প্রণালী বিশ্ব জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথ দিয়েই জাহাজগুলো সুয়েজ খাল অভিমুখে চলাচল করে। প্রণালীটির সবচেয়ে সরু অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। সংকীর্ণতার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য এখানে মাত্র দুটি নৌচ্যানেল ব্যবহৃত হয়।

সূত্র: আল-জাজিরা, ডন নিউজ

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের

Update Time : ০৯:১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬