ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে। যা ওই মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকার হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ। শনিবার সকাল ৯টার দানবাক্স খোলার পর দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে টাকার এই হিসাব পাওয়া যায়।

বিপুল পরিমাণ এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বিদেশী মুদ্রা ও দান হিসেবে প্রায় চার কেজির মতো সোনা ও রূপার গহনা পাওয়া গেছে।

বিদেশী মুদ্রার মধ্যে ছিল ভারতীয় রুপি সবচাইতে বেশি। আরো পাওয়া গেছে ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন ও দিনারসহ বিভিন্ন দেশের মুদ্রা। বিদেশী মুদ্রার সঠিক পরিমাণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে গণনা সংশ্লিষ্টরা ধারণা দেন, সোনা, রূপা ও বিদেশী মুদ্রা মিলে বাজার মূল্য অনুযায়ী এগুলোর দাম অর্ধ কোটি টাকার মতো হবে।

এর আগে সর্বশেষ ১৯ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া গিয়েছিল। সাধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। কিন্তু মহামারী করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে বিলম্বে দানবাক্স খোলা হচ্ছে। এবার ৪ মাস ১৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে

Update Time : ০২:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১