ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি, দুইজন নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
এ সময় আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী এবং পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে আরসার সন্ত্রাসীরা। তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
এপিবিএন কর্মকর্তা জানান, পরে পুলিশ সাধারণ রোহিঙ্গাদের ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দিগ্বিদিক পালাতে থাকে। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করা হয়। পরে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
নিহত আরসার শীর্ষ সন্ত্রাসী  হাসিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।
Tag :
জনপ্রিয়

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি, দুইজন নিহত

Update Time : ০১:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩