ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

কঠোর লকডাউনের সপ্তম দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের চাপ আরও বেশি

কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে আজ বুধবার রাজধানীর সড়কগুলোতে মানুষ ও যানবাহনের চলাচল আরো বেড়েছে। বৃষ্টির মধ্যেই সব এলাকার সব সড়কেই অফিসগামী লোকজনসহ বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় লোকজনকে অফিসে যাওয়ার জন্য রিকশা ধরতে রাস্তার একপাশ থেকে আরেক পাশে ছোটাছুটি করতে হয়েছে। এখানে পুলিশের চেকপোস্ট থাকলেও মানুষের চলাচল থেমে ছিল না। যানবাহন না পেয়ে বহু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে যানজট দেখা গেছে। যানবাহনের চাপে নগরীর ফার্মগেট, মগবাজার ও কাওরান বাজার এলাকাতেও যানজট হয়েছে। আজও গাবতলী এলাকায় পুলিশের চেকপোষ্টে ঢাকায় প্রবেশের মুখে যানবাহনে জিজ্ঞাসাবাদের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল থেকে যাত্রাবাড়ী এলাকায় গত কয়েক দিনের তুলনায় সাধারণ মানুষের চলাচল আরও বেড়েছে। অফিস খোলা থাকায় রিকশা , ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মীদের আনা-নেয়ার কাজে নিয়োজিত থাকা বিপুলসংখ্যক বাস-মিনিবাস চলাচল করেছে। সিএনজি অটোরিকশা চলাচল গত কয়েক দিনের তুলনায় আরও বেড়েছে। যেসব অফিসের স্টাফদের আনা নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা নেই সেসব অফিসের লোকজন নিজ উদ্যোগে যাওয়ার চেষ্টা করেছেন। গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীর সব সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশার দাপট রয়েছে। তবে রিক্সা ওমর সাইকেল পাওয়ার জন্য মানুষকে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে।

বিভিন্ন সিগনালে বাড়তি যানবাহনের চাপে জটলাও দেখা গেছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণে সড়কের বিভিন্ন স্থানে আজও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। তবে বৃষ্টির কারণে প্রায় সব চেকপোস্টেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। এছাড়া সকাল থেকে প্রায় সব এলাকার অলিগলির দোকানপাটসহ বাজারগুলোতে আগের মতোই মানুষের আনাগোনা ও ভীড় লক্ষ্য করা গেছে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কঠোর লকডাউনের সপ্তম দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের চাপ আরও বেশি

Update Time : ০৭:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১