ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

করোনার নতুন রূপ এক্সই, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেল্টাক্রন, ওমিক্রনের পর হাজির নয়া স্ট্রেন এক্সই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কার কথা শুনিয়ে বলেছে, এই ভ্যারিয়েন্ট নাকি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি।

গত জানুয়ারি মাসেই ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনো পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা গিয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা ওমিক্রনের মতোই বেশ কম। এমনটাই ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা‌র গবেষকদের।

এটা ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী।

হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসের অন্যান্য রূপের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েঞ্জা ও প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ উপপ্রজাতিটি। তার আগে পাওয়া ওমিক্রন রূপের বিএ.১ উপপ্রজাতিটিও যথেষ্ট সংক্রামক ছিল। তবে সংক্রামকের হিসেবে সবাইকে নাকি ছাপিয়ে যাবে এক্সই। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা‌র।

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার কোনোভাবেই বন্ধ করা যাবে না।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

করোনার নতুন রূপ এক্সই, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Update Time : ০৭:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২