ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

করোনা বিপর্যস্ত ভারতের জন্য প্রধানমন্ত্রীর প্রার্থনা

করোনা ভাইরাসের নতুন ধরন ও দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের মানুষদের জন্য সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠির মাধ্যমে এ প্রার্থনা জানানো হয়।

সোমবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

সোমবার দেশটিতে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রবিবার (৯ মে) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।

এখন পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের। এছাড়া দেশটিতে মোট এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এমনকি সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৫০ হাজার ৯৯৮ জন।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

করোনা বিপর্যস্ত ভারতের জন্য প্রধানমন্ত্রীর প্রার্থনা

Update Time : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১