ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১২ জন মারা যান।

এ নিয়ে চলতি মাসের ৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ১২৮ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬৫ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন, নওগাঁর একজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ৮ জন নারী এবং ১০ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। শনিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৫ জন।

এর মধ্যে ২১২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৩ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭০ জন।

এদিকে, সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীর ৮৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৮ ভাগ।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১৮ মৃত্যু

Update Time : ০৪:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১