ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

করোনার উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুই প্লেন

চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে দেয়া চীনের উপহারের আরও ছয় লাখ ডোজ টিকা আসছে আগামীকাল রোববার। এই টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন প্লেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনার জন্য চীনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়বে।

এর আগে গত ৫ জুন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এ ছাড়াও গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

দূতাবাস সূত্র জানায়, দেশব্যাপী চলমান করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে দেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে থাকছে দেশটি। এরই অংশ হিসেবে প্রথম দফায় পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় তারা। পরে আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্ত নেয় চীন।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

করোনার উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুই প্লেন

Update Time : ০৬:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১