ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

করোনার প্রকোপ কমায় উৎসবমুখর পরিবেশ নতুন বছরকে বরণ করছে বিশ্ব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ১৯৮ Time View

করোনার প্রকোপ কমায় উৎসবমুখর পরিবেশ নতুন বছরকে বরণ করছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অনেক দেশ। পরপর দু’বছর নানা বিধি-নিষেধ আর আতঙ্ক ইংরেজি নতুন বর্ষ উদযাপন দেখেনি বিশ্ব। তবে এবারে সেই শঙ্কা কাটিয়ে পুরো উল্লাসে মেতে উঠেছে বিশ্ব। বর্ণিল আতশবাজি আর ফায়ারওয়ার্কসের আলোতে উঁকি দিলো নতুন আরও একটি বছর ২০২৩।

আন্তর্জাতিক তারিখ রেখার কারণে প্রথমে দিনের সূত্রপাত হয় এসব দেশে। ২০২৩ সালকে প্রথমেই যেসব দেশ বরণ করে নিয়েছে, তার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। গত বছর করোনা মহামারির বিধিনিষেধের কারণে বর্ষবরণ বাতিল হয় এখানে। কিন্তু এ বছর তা নেই। ফলে মধ্যরাতে নতুন বর্ষবরণ করতে ক্রমাগত চলছিল ফায়ারওয়ার্ক। এর দুই ঘণ্টা পরে অস্ট্রেলিয়ায় শুরু হয় বর্ষবরণ।

সিডনি হার্বার ব্রিজে আলোক উৎসবে মেতে ওঠে মানুষ। সিডনি অপেরা হাউজ, হারবার ব্রিজে আলোর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে অনেক আগে থেকেই জড়ো হন কয়েক লাখ মানুষ।

সিডনি হারবার ব্রিজ থেকে কমপক্ষে ৭ হাজার ফায়ারওয়ার্ক উপস্থাপনা করা হয়। অপেরা হাউজের কাছে প্রায় দুই হাজার ফায়ারওয়ার্ক উপস্থাপন করা হয়।

এদিকে মেলবোর্ন শহরও নতুন বছর উপলক্ষে মেতেছে আনন্দ-উছ্বাসে। সেখানে প্রায় ২০ টন আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করছে হাজারো মানুষ। শহরের ৩০টি ছাদ ও পাঁচটি গ্রাউন্ড সাইট থেকে এসব আতশবাজি ফোটানো হয়।

আকাশে ছড়িয়ে পড়া সাত রঙ আর জলপ্রতাতে রংধনু রঙের খেলা বাড়ির ছাদ থেকে উপভোগ করেন শহরের বাসিন্দারা। নতুন বছরকে বরণ করতে মেলবোর্ন ভ্রমণে আসা মানুষ ও স্থানীয়রা উল্লাস প্রকাশ করেন। কিছুক্ষণ পরেই নতুন বছরকে বরণ করে কুইন্সল্যান্ডের ব্রিসবেনবাসীও।

এছাড়া নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াতেও। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নতুন বছর বরণে সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। বালির দেনপাসারের একটি প্রধান সড়কে নববর্ষের সন্ধ্যায় বালিনেস নৃত্যশিল্পীদের নাচ পরিবেশ করতে দেখা গেছে।

অন্যদিকে নববর্ষ বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস্কয়ারের নিউ ইয়ার ইভ আয়োজন। করোনার প্রকোপ কমায় এবারের আয়োজনে থাকছে বাড়তি আনন্দ। কাউন্টডাউনের জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল। এবারের নতুন বছরের থিম ‘ভালোবাসার উপহার’।

যুক্তরাজ্যের অন্যতম আকর্ষণ বিগ বেনের ঘড়ি। সংস্কারের জন্য ২০১৭ সাল থেকে ৪ বছর বন্ধ ছিলো এটি। তবে এবারও প্রথম প্রহরেই ঘণ্টা বাজবে বিগ বেনের।

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

করোনার প্রকোপ কমায় উৎসবমুখর পরিবেশ নতুন বছরকে বরণ করছে বিশ্ব

Update Time : ০১:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩