ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রিজভী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৫১৮ Time View

অক্সিজেন লেভেল কমে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্বর ও কাশি রয়েছে।

করোনায় আক্রান্ত রিজভীকে গত ১৮ মার্চ মোহাম্মদপুরের বাসা থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনা আক্রান্ত হয়ে গত ১১ মার্চ থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন ২৯ মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

Tag :

দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রিজভী

Update Time : ০৬:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১