ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৯৬ Time View

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার তিন নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন, আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যাইনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সকালে নরসিংদীর নিলকুটি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এসময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানের ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক দুজন পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৫

Update Time : ০৭:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪