ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সেখানে নেয়া হয়।

শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, শ ম রেজাউল করিম, ব্যরিষ্টার ফজলে নূর তাপস শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, উনি অত্যন্ত মেধাবী ছিলেন। তার ইচ্ছা পূরণ হয়েছে। আলোকিত মানুষ ছিলেন। সিলেট ফিরতে চেয়েছিলেন। অনেকদিন ধরে অবসর চেয়েছিলেন।

শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ নেয়া হয়, সেখানে মুহিতের জানাজা সম্পন্ন হয়। এর আগে গুলশানের আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার শোক প্রকাশ করেছে।

মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি জানান, সাবেক অর্থমন্ত্রী মুহিত লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও মুহিতের মৃত্যুতে আরও অনেকেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Update Time : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২