ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

কোন বোর্ডে পাসের হার কত

চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে এবার জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী। পরের অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। তৃতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

অপর দিকে মাদরাসা শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ৭৮ জন শিক্ষার্থী।

গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

কোন বোর্ডে পাসের হার কত

Update Time : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪