ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ক্রাইমিয়ার আরেকটি রুশ ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

ক্রাইমিয়ার একটি রুশ ঘাঁটিতে আবারও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে দু’জন। জানা গেছে, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদামে আগুন লাগলে ওই বিস্ফোরণটি হয়। এ খবর দিয়েছে রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, ক্রাইমিয়ার ঝানকই শহরের কাছে একটি বিদ্যুতকেন্দ্রে আগুন জ্বলছে এবং দূরে একের পর এক বড় বিস্ফোরণের ধোঁয়া উঠছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাঁটিতে মজুদ থাকা গোলাবারুদই বড় বড় বিস্ফোরণ সৃষ্টি করেছে।

ক্রাইমিয়ায় রাশিয়ার সর্বোচ্চ কর্মকর্তা সের্গেই আকসিওনভ বলেন, এই বিস্ফোরণের পেছনে আসল কারণ কি তা নিয়ে তিনি কথা বলতে চান না। এ নিয়ে এখনও তদন্ত চলছে। বিস্ফোরণের পর আশেপাশের গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে দূরে সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনে অভিযানের জন্য ক্রাইমিয়া দিয়ে ব্যাপক সেনা প্রবেশ করিয়েছে রাশিয়া। মঙ্গলবারের বিস্ফোরণে সেখানকার রেল নেটওয়ার্ক ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেটি হলে দক্ষিণ ইউক্রেনে সেনা সরবরাহ করতে বাধার মুখে পড়বে মস্কো। এরইমধ্যে ৭টি যাত্রীবাহী ট্রেন বিলম্বিত হয়েছে এবং একাংশে রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এ জন্য বিকল্প বাস সেবা চালু করেছে রুশ কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

ক্রাইমিয়ার আরেকটি রুশ ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

Update Time : ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২