ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

খাদ্য সহায়তা চেয়ে শাস্তি: জরিমানার টাকা ফেরত দিতে নির্দেশ

৩৩৩ জাতীয় হটলাইন নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চেয়ে হয়রানি করার অভিযোগে শাস্তি হিসেবে ১০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া ব্যক্তিকে খরচ করা টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শামীম বেপারিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চান সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের দেভোগ এলাকার ফরিদ উদ্দিন।

রবিবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে ৩৩৩ জাতীয় হটলাইনে কল দিয়ে খাদ্য সহায়তা চাওয়া ফরিদ আহমেদ চারতলা বাড়ির মালিক একা নন। বাড়িটির মালিক ছয় ভাই ও এক বোন। ফরিদ আহমেদ বাড়ির তিনটি রুমের মালিক। যে কারণে উপজেলা নির্বাহী কর্মকতাকে আজকের (রবিবার) মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে যে টাকা খরচ হয়েছে তা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনা কী কারণে ঘটলো তা খুঁজে বের করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদ আহমেদকে কোন ফান্ড থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘কোনও একটি চ্যারিটি ফান্ড থেকে এই টাকা ফেরত দেওয়া হবে।’

উল্লেখ্য, ৩৩৩ জাতীয় হটলাইনে ফোন পেয়ে খাদ্য সহায়তা করতে গিয়ে উপজেলা প্রশাসনের লোকজন জানতে পারেন সাহায্য চাওয়া ফরিদ আহমেদ চারতলা বাড়ির মালিক এবং তিনি হোসিয়ারি কারখানার মালিক। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফা জহুরা ৩৩৩ ফোন করে অযথা হয়রানি ও সময় নষ্ট করার দায়ে তাকে শাস্তি হিসেবে ১০০ দরিদ্র লোককে খাদ্য সহায়তা করার নির্দেশ দেন।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

খাদ্য সহায়তা চেয়ে শাস্তি: জরিমানার টাকা ফেরত দিতে নির্দেশ

Update Time : ০২:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১