ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

খুলনার পাঁচ হাসপাতালে করোনায় ১৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৩০৮ Time View
গত ২৪ ঘণ্টায় খুলনার পাঁচ হাসপাতালে করোনা ও এর উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- খুলনার নগরীর ধর্মসভা এলাকার আব্দুর রশিদ (৬৭), খালিশপুর মুজগুন্নির মুক্তার শেখ (৯০), মিয়া পড়া এলাকার এটিএম আনিসুজ্জামান (৫৬) ও গিলাতলা এলাকার সুশান্ত দত্ত (৫৫)। এ ছাড়া উপসর্গে একজনের মৃত্যু হয়।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। যার মধ্যে রেড জোনে ৫৪ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনার রূপসার আইচগাতি এলাকার জাহানারা (৬০), খুলনার অলক রায় (৫৪) ও নড়াইলের কালিয়ার কামাল মোস্তফা (৭২)।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়ার ফারজানা (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ২৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুরের রাজন কুমার সাহা (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। এর মধ্যে আইসিইউতে ৭ জন এবং এইচডিইউতে ৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।
এ ছাড়া খুলনা সিটি মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০), রূপসার শাহজান ফকির (৬২) ও পিরোজপুরের প্রিয়াংকা(২৫)। চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৭ জন এবং এইচডিইউতে ৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

খুলনার পাঁচ হাসপাতালে করোনায় ১৩ জনের মৃত্যু

Update Time : ০৬:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১