ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবন ঢুকে ছাত্র-জনতার উল্লাস

গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা ৩টার দিকে তারা গণভবনে ঢুকে পড়েন। সেখানে ঢুকে তারা উল্লাসে ফেটে পড়েন।

এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগেও আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

বিবিসি জানতে পেরেছে, তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশে রওনা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে।

‘তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি,’ ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।

Tag :

গণভবন ঢুকে ছাত্র-জনতার উল্লাস

Update Time : ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪