ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি। যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।

এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

Update Time : ০৩:৫৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪