ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ফিরেছেন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন কর‌তে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। তা‌দের মধ্যে ২০ লাখ মানুষ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে রাজধানী‌তে ফি‌রে‌ এসেছেন।

শনিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার জানান, ঈদের ছু‌টি শে‌ষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ হিসাব সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের রোববার (১ মে) একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গেছে। সিমের মোট সংখ্যা ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছে।

গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছু‌টি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত।

তবে পরদিন শুক্রবার হওয়ায় অনেকেই ৫ মে অতিরিক্ত ছুটি কাটিয়েছেন। যার ফলে শুক্রবার থেকে রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার চাপ বাড়তে থাকে। ফিরতি পথে গণপরিবহন পেতে নানা ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। ফলে কাজে ফিরতে যে যেভাবে পেরেছেন, রওনা হন রাজধানীর উদ্দেশে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ফিরেছেন

Update Time : ০৫:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২