ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গমের আটা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার

ভারতের অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গমের আটা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এখন গমের আটা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ হবে। এর ফলে গমের আটার ক্রমবর্ধমান দামের ওপর নিয়ন্ত্রণ এবং সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

বিশ্বজুড়ে গমের প্রধান রপ্তানিকারক দুটি দেশ হলো রাশিয়া এবং ইউক্রেন। বিশ্ববাজারে গম বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশই সরবরাহ করে এই দুটি দেশ। তবে গত ছয় মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী গমের সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়েছে। যে কারণে বিশ্বজুড়ে ভারতীয় গমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ বাজারেও গমের দাম বেড়েছে।

এর আগে দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত মে মাসে গম রপ্তানি বন্ধ করে দেয় সরকার। পরে বিশ্ববাজারে গমের আটার চাহিদাও ব্যাপক বেড়ে যায়। গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাসে ভারত থেকে গমের আটার রপ্তানি প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে গমের আটার চাহিদা বৃদ্ধির ফলে দেশটির অভ্যন্তরীন বাজারেও গমের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। স্থানীয় বাজারে গমের দাম এই সপ্তাহে প্রতি টন রেকর্ড ২৪ হাজার ৫০০ রুপিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে গমের আটা রপ্তানি বন্ধ করতে বাধ্য হলো দেশটির সরকার।

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

গমের আটা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার

Update Time : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২