ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

গাজা উপত্যকায় স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, নিহত অর্ধশত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ২১৭ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর রয়টার্স’র।

উপত্যকাটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলার শিকার স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলি হামলায় উপত্যকায় আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

গাজা উপত্যকায় স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, নিহত অর্ধশত

Update Time : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩