ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণ করে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্তি পাওয়া গাজাগামী ত্রাণবহরের কর্মীরা অভিযোগ করেছেন, তাদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা, ধর্ষণ এবং আইনগত অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ দাবি উল্লেখ করা হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের পর কয়েকজন কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্তত ১৫ জন যৌন নির্যাতনের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে বলে দাবি সংগঠনটির।

সংগঠনটির দাবি, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় ৫০টি জাহাজ থেকে অন্তত ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। এসব জাহাজ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আয়োজকেরা বলেন, অন্তত ১৫টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণও রয়েছে। কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে, অনেকের হাড় ভেঙে গেছে।

ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রয়টার্সকে বলেন, আমাদের পোশাক খুলে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে। অনেককে টেজার ব্যবহার করে আঘাত করা হয়েছে। কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেককে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

এ ঘটনায় ইতালির প্রসিকিউটররা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ তদন্ত শুরু করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণ করে ইসরায়েলি বাহিনী

Update Time : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬