ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুজরাটে ছয় তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতলবিশিষ্ট আবাসন ভবন ধসে পড়েছে। ছয় তলা ভবনটি ভেঙে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে এখনও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এতে বলা হয়, সুরাটের সচিন পালি গ্রামে এই বহুতল ভবনটি ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারের চেষ্টা চলছে।

গত কয়েক দিন ধরে সুরাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিকভাবে ধারণা করছে, বৃষ্টির কারণে ভবনটি ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি অনেক বছরের পুরনো। জীর্ণ হয়ে পড়েছিল ভবনটি। সেখানে ভাড়ায় থাকত অনেক পরিবার।

Tag :
জনপ্রিয়

গুজরাটে ছয় তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

Update Time : ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪