ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দেবেন ‘আমরা বিএনপি পরিবার’

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৮২ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে এবারও ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এ ছাড়া ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে।
শনিবার (১ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ ও  আহত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতোমধ্যে ঈদ উপহার প্রদানের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
ঈদ উপহার প্রসঙ্গে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেওয়া হবে।
এ ছাড়াও আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রতি বছর তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপির গুম, খুনের শিকার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
তিনি বলেন, এ ক্ষেত্রে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করে থাকেন। বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেওয়া হয়, এবারেও দেওয়া হবে। বরং এই সংখ্যা আরও বাড়বে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে তারেক রহমানের নির্দেশনায় গুম ও খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারীদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০০ ছাড়িয়ে যেতে পারে। সূত্র: বাসস
Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দেবেন ‘আমরা বিএনপি পরিবার’

Update Time : ০৫:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫