ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

গেটে তালা দেওয়া থাকায় দগ্ধ হয়ে ফ্লোরেই শ্রমিকদের মৃত্যু হয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লেগে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা দিয়ে রাখায় শ্রমিকদের বের হতে পারেনি। ফলে দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় আগুন লাগার পর নিয়োজিত কর্মীরা ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা বদ্ধ করে রাখে। আগুন সহজেই নিয়ন্ত্রণে আসবে মনে করে শ্রমিকদের বের হতে দেওয়া হয়নি। ভবন থেকে বের হওয়ার বিকল্প সিঁড়ি কিংবা দরজা ছিল না। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই শিশু-কিশোর ছিল। আগুন নিভানোর কোন ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার ছিল না।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচ ও ছয় তলায় আগুন ড্যাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

গেটে তালা দেওয়া থাকায় দগ্ধ হয়ে ফ্লোরেই শ্রমিকদের মৃত্যু হয়

Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১