ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, নাম হবে ‘মন্থার’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৪৩ Time View

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি রোববার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার(২৫ অক্টোবর) রাতে জানান, “নিম্নচাপটি আজ (শনিবার) মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর কাল (রোববার) দুপুরের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে সম্ভাবনা রয়েছে।”

তবে তিনি জানান, ঘূর্ণিঝড়টির সরাসরি তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না। “সমুদ্রপথে এর প্রভাব সীমিত থাকবে, তবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৩০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভুত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘মন্থার’, যা দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থার’ অর্থ ‘সুন্দর ফুল’।

উল্লেখ্য, উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)–এর আওতাধীন ১৩টি দেশ। এগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না নতুন নির্দেশ আসে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, নাম হবে ‘মন্থার’

Update Time : ০৪:৩৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫