ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৯০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯০ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৬ হাজার ১৭১ জন। এইদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২১ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৭৯টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৯ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৬ জন, এপিক হেলথ কেয়ার ল্যাব ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১২৮ জন এবং উপজেলায় ৬২ জন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৯০

Update Time : ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১