চতুর্থ দফায় ভারত থেকে আনা আরও ২শ টন তরল মেডিকেল অক্সিজেন সিরাজগঞ্জে এসেছে।
সোমবার সকাল ৮টা থেকে থেকে এ অক্সিজেন খালাস করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশন মাস্টার।
এর আগে রোববার রাত ১টা ৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশনে সরাসরি রেলপথে দশটি কন্টেইনারে এ তরল অক্সিজেন আনা হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে এ নিয়ে এ পর্যন্ত ৮শ টন তরল অক্সিজেন এলো।
লিনডে’র আর্ন্তজাতিক ব্যবস্থাপক সুফিয়া আকতার ওয়াহাব বলেন, মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারে সরাসরি ভারত থেকে এ তরল অক্সিজেন সরাসরি রেলপথে আনা হচ্ছে।
খালাস করার পর লিনডে’র নিজস্ব গাড়িতে মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নিয়ে যাওয়া হবে।
অনলাইন ডেস্ক 















