ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১২ মে। বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফল এবং ফলের পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় তিনি ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএসসির ফলাফল প্রকাশ ৯ থেকে ১১ মের মধ্যেএসএসসির ফলাফল প্রকাশ ৯ থেকে ১১ মের মধ্যে পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি সাপেক্ষে চলতি মাসের ১২ মে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।

গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

Update Time : ০১:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪