ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে আবারও। এছাড়াও আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০০-এর বেশি মানুষ। এই সময় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭ লাখ।

বুধবার (৬ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৫ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে প্রায় চার শতাধিক। এই নিয়ে করোনার শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ৬৪ হাজার ৫১ জনে।

বিগত একদিনে বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৪৬৩ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে প্রায় তিন লাখ। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ৮৫১ জনে।

গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ফ্রান্সে। আর এই সময়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইতালি, ফ্রান্স ও রাশিয়া।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন। করোনার শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮০১ জন।

এদিকে বিগত একদিনে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এই সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৩ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫২৮ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জনে এবং মৃতের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৬৭ জন এবং মারা গেছেন ১৩৮ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৩ হাজার ৭২৩ জন মারা গেছেন।

বিগত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০০ জন এবং করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। গেলো একদিনে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৬০ জন এবং মারা গেছেন ৪৬ জন। এই সময়ে কানাডায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৪ জন এবং মারা গেছেন ২৪ জন। এদিকে থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ১৮ জন।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

Update Time : ০৭:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২