ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেল নেইমাররা।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় তারা। ৪৬ মিনিটে গোল করে এগিয়ে নেন লুকাস পাকুয়েতো। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
তবে দ্বিতীয়ার্ধে গোলের ঠিক পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বাকিটা সময় দশজনের দল নিয়েই খেলে তিতের দল।
এর আগে কোপা আমেরিকায় দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ আসরে। গ্রুপপর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে সেবার দিয়েছিল ৬-১ গোলের লজ্জা।
এবারও প্রতিরোধ গড়তে পারেনি চিলি। চলতি আসরে হারের ব্যবধান কম হলেও সেলেসাওদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হলো তাদের।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

Update Time : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১