ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে আসছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩১২ Time View

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে আসছে আজ। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

শুক্রবার চীনের দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ৫ মিলিয়ন ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশের উদ্দেশে চায়নার তিয়ানজিয়ান বিমানবন্দর ছেড়েছে। শনিবার সকালে এ টিকা ঢাকায় পৌঁছাবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।

পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Tag :

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে আসছে আজ

Update Time : ০৫:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১