ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছুটি শেষে খুললো স্কুল-কলেজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই

দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার খুলেছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৩ জুলাই খোলার কথা থাকলেও বছরব্যাপী পাঠদানের কর্মদিবস কমে যাওয়ায় গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে আজই খুলে দেওয়া হয়েছে। তবে প্রাথমিকের ছুটি কমানো হয়নি। তাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে যথারীতি ৩ জুলাই।

শিক্ষাপঞ্জি অনুসারে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন। যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই ছুটি কমিয়ে দিয়েছে। এই ছুটি সংক্ষিপ্ত করার ব্যাখ্যাও দেয় মন্ত্রণালয়।

ছুটি সংক্ষিপ্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া যুক্তিমতে, অতি শীত ও অতি তাপদাহের কারণে বছরব্যাপী কমেছে পাঠদানের কর্মদিবস। এদিকে এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে কর্মদিবস আরো কমে যাচ্ছে। তাই এবারের গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়ে দেওয়া হয়।

অন্যদিকে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ছুটি কমলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তমতে, শিক্ষাপঞ্জি হিসেবে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। যথারীতি শুরু ক্লাস শুরু হবে ৩ জুলাই।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ছুটি শেষে খুললো স্কুল-কলেজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই

Update Time : ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪