ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

‘জওয়ান’ সিনেমা ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫০ Time View

বলিইডের বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড করছে। ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল শাহরুখ খানের সিনেমা। এবার শুরু সেরার মুকুট মাথায় পরার পালা।

একটি রিপোর্ট বলছে, মঙ্গলবার জওয়ানের আয় হিন্দি, তামিল আর তেলুগু মিলিয়ে ১৪ কোটি। সোমবারেও তা ছিল ১৬.২৫ কোটি। কর্মব্যস্ত দিনে আবার দ্বিতীয় সপ্তাহে এসে ১৪ কোটি কোনো অংশেই খারাপ নয়।

১৩ দিনে ভারতের বাজার থেকে জওয়ানের মোট আয় ৫০৭.৮৮ কোটি। সোমবারেই ছবিটি টপকে গেছে কেজিএফ ২-কে। যা নিয়ে একটি টুইট করেছিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘কেজিএফ২-কে টপকে গেল। এবার বাহুবলী ২-এর পালা। ভারতের আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা।

তবে জওয়ান ৫০০ কোটির ঘরে ঢোকার রেকর্ড পাওয়ায় খুশি শাহরুখভক্তরা। এর আগে সবচেয়ে কম সময় লেগেছিল সানি দেওলের গদর ২-এর, ২৪ দিন। পাঠানের লেগেছিল ২৮ দিন। সেখানে জওয়ান তার প্রায় অর্ধেক সময় অর্থাৎ ১৩ দিনে ঢুকে গেল ৫০০ কোটিতে। আর শুধু হিন্দির জন্য জওয়ানের আয় ১৩ দিনে ৪৬০ কোটি। সূত্র: হিন্দুস্থান টাইমস

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

‘জওয়ান’ সিনেমা ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল

Update Time : ০৫:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩