ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

জল্পনা–কল্পনার অবসান কাপুর পরিবারের বউ হলেন আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০১:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২৭৬ Time View

জল্পনা–কল্পনার অবসান হলো—এক হলেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। অবশেষে কাপুর পরিবারের বউ হলেন আলিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে করলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত জুটি।
মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’তে আজ দুপুরে আলিয়া-রণবীর পাঞ্জাবি রীতি অনুযায়ী গাঁটছড়া বাঁধলেন। এই বলিউড জুটি নিতান্তই ঘরোয়া এবং সাধারণভাবে বিয়ে, মেহেদি থেকে সব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এর পেছনে নানান কারণ আছে বলে জানা গেছে। রণবীরের বাবা ঋষি কাপুর চেয়েছিলেন অনেক ধুমধাম করে ছেলের বিয়ের দিতে।

কিন্তু তিনি আজ নেই। আর করোনাও এখনো পুরোপুরি বিদায় নেয়নি। এদিকে খবর যে রণবীরও চাননি তাঁদের বিয়ে ঘিরে বেশি জাঁকজমক হোক। তিনিও চেয়েছিলেন তাঁদের বিয়েটা সাধারণ রাখতে। আর রণবীর সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নেই।

আজ সকাল দশটা নাগাদ আলিয়া আর রণবীরের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই জুটির বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তাঁদের বিয়ের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘৯/১১’ এজেন্সিকে। তাই বাস্তুর বাইরে ছিল মুম্বাইয়ের এই নামকরা নিরাপত্তা সংস্থার ৪০ জন নিরাপত্তারক্ষী।

বিশেষ নিরাপত্তারক্ষী ছাড়া বাস্তুর বাইরে মুম্বাই পুলিশ মোতায়েন করা হয়েছিল। কাপুর আর ভাট পরিবার থেকে মহেশ ভাট, সোনি রাজদান, শাহীন ভাট, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, শ্বেতা নন্দা, নিখিল নদা, নব্যা নভেলি নন্দা, ঋধিমা কাপুরসহ আরও অনেকে তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্লোকা আম্বানি, করণ জোহর, আকাঙ্ক্ষা রঞ্জন, আয়ান মুখার্জি, লাভ রঞ্জনকে এদিন বিয়েতে শামিল হতে দেখা গিয়েছিল।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

জল্পনা–কল্পনার অবসান কাপুর পরিবারের বউ হলেন আলিয়া

Update Time : ০১:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২