ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজো আবেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন তিনি। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, পেছন থেকে সেই সময় তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন পুরুষ সন্দেহভাজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে।

এনইচকের এক প্রতিবেদক বলেন, বন্দুকের গুলির মতো শব্দ পেয়েছেন। পরে শিনজো আবেক রক্তাক্ত অবস্থায় দেখেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ এর দিকে লুটিয়ে পড়েন তিনি। আবের ঘনিষ্ঠ সূত্র এনইচকে জানিয়েছে, তাকে বুকে গুলি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকে’র একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, গুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম বলছে, পশ্চিমাঞ্চলীয় নারা শহরে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণের সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

৬৭ বছর বয়সী শিনজো আবে সেসময় জানিয়েছিলেন, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মূলত কৈশোর থেকেই এই রোগে ভুগছেন আবে।

তবে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় টানা ক্ষমতায় ছিলেন। তিনি সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

Update Time : ০৩:৫২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২