ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

জামিন পাননি শাহরুখের ছেলে আরিয়ান

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ৩৩৬ Time View

মাদক মামলায় গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেছেন মুম্বাই সেশন কোর্ট। এর আগে ১৩ অক্টোবর দুই পক্ষের শুনানি শেষে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিশেষ আদালত আজ রায়ের দিন ধার্য করেছিলেন। জামিন আবেদন খারিজের পর আরিয়ান খানের আইনজীবী এখন জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবর, উঠতি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে আরিয়ান খান মাদক নিয়ে আলোচনা করেছেন; আজ আদালতে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) এমন একটি প্রমাণ জামা দিয়েছে।

২৩ বছর বয়সী আরিয়ান খানের জামিনের পক্ষে শুনানি করছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই। আদালতে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, ‘আরিয়ান খান অনেক ভুগেছেন এবং অনেক শিক্ষা পেয়েছেন। তিনি মাদকবিক্রেতা কিংবা মাদকচক্রের সঙ্গে জড়িত নন।’

আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রতিনিধি এএসজি অনিল সি সিং আদালতকে বলেন, ‘যদিও আরিয়ানের কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি, কিন্তু তিনি যেহেতু মাদকবিক্রেতার (অচিত কুমার) সংস্পর্শে ছিলেন, তাই তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।’

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জামিন পাননি শাহরুখের ছেলে আরিয়ান

Update Time : ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১