ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রবিবার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়।

উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’।

তাদের প্রতিবেদনে বলা হয়, এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দেশটির পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তাকে জানিয়েছেন, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার পর অনুমান করতে পেরেছি হামলাটি একজন ব্যক্তি করেছে।

জোলিঙ্গেনের মেয়র টিম কুর্জবাচ বলেছেন, রাতে শহরের ঘটে যাওয়া হামলায় আমরা সবাই হতবাক এবং আতঙ্ক মধ্যে আছি। আমরা সবাই একসঙ্গে আমাদের শহরের বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম, এখন আমাদের মৃত এবং আহতদের শোক করতে হবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

Update Time : ০৩:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪