ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ছে পাকিস্তান দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৪ Time View
টিম হোটেলে নিউজিল্যান্ড দলের আবহ এখন কেমন, সেটি না বললেও চলছে। লঙ্কানদের সঙ্গে পরবর্তীতে দেখা হলে একটা ধন্যবাদ নিশ্চয় দিতে চাইবে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজিয়ে যে স্যান্টনার-ফিলিপস-অ্যালেনদের সেমিফাইনালে তুলতে বড় সহায়তা করেছেন শানাকা-আসালাঙ্কা-রত্নায়েকেরা!

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান করেছিল পাকিস্তান। জবাবে অধিনায়ক দাসুন শানাকার বীরত্বে (৩১ বলে অপরাজিত ৭৬) শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৭ রানে থামে।

নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে ৬৫ রানে জিততে হতো। কিন্তু মাত্র ৫ রানে জেতায় সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হলো।অথচ সাহিবজাদা ফারহান ও ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে এক পর্যায়ে বিনা উইকেটে ১৭৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তখন মনে হচ্ছিল, পাকিস্তানের সংগ্রহ অনায়াসে ২৩০ ছাড়িয়ে যাবে।

কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে পড়ে। শেষ ২৫ বলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান যোগ করতে পারে দলটি।

এরপরও সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে থামাতে হতো। কিন্তু শাহিন আফ্রিদি, উসমান তারিক, শাদাব খানদের নির্বিষ বোলিংয়ে জিতেও হতাশ হতে হয় পাকিস্তানের সমর্থকদের।

শ্রীলঙ্কার পর পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব ম্যাচ ভারতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ২১২/৮ (ফারহান ১০০, ফখর ৮৪; মাদুশঙ্কা ৩/৩৩, শানাকা ২/৪২, চামিরা ১/৪৮)।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৭/৬ (শানাকা ৭৬*, রত্নায়েকে ৫৮, মিশারা ২৬, আসালাঙ্কা ২৫; আবরার ৩/২৩, নেওয়াজ ১/২১, নাসিম ১/৩৬, আফ্রিদি ১/৪৮)।

ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ছে পাকিস্তান দল

Update Time : ০৭:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬