ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।  আসর শুরুর ৫০ দিন বাকি থাকতে গতরাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে  ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আসন্ন বিশ্বকাপের থিম সং’টি মাইকেল ‘তানো’ মন্তানোর প্রযোজনায় গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। শন পল হলেন জ্যামাইকান এবং কেস ও তানো ত্রিনিদাদের। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ হওয়ায় এ গানের জন্য তিন ক্যারিবিয়ানকে নির্বাচন করে আইসিসি। থিম সং দিলেও এখনও পুরো ভিডিও প্রকাশ করেনি আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংটি নিয়ে শন পল বলেন, ‘সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং রেকর্ড করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি কেসের বড় ভক্ত ও এই গানে ক্যারিবিয়ান নাচের সাথে সংস্কৃতির চমৎকার মেল বন্ধন আছে। সেই সাথে আন্তর্জাতিক সংগীতের আবহ ও সকা সংগীত থাকছে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

২০ দলকে নিয়ে আগামী পহেলা জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ২৯ জুন হবে ফাইনাল। ইতোমধ্যে বিশ্বকাপের লোগো উন্মোচন এবং ক্ষণগণনার ১০০তম দিন থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

Tag :

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি

Update Time : ১২:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪