ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টেন মিনিট স্কুলের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দেশের অনলাইনভিত্তিক জনপ্রিয়  শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়।’

ফেসবুক পেজে দেয়া এই ঘোষণায় বলা হয়েছে, টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা নির্বাহী আয়মান সাদিক। সেসময় তিনি লিখেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা’।

এরপরে স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আয়মান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টেন মিনিট স্কুলের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Update Time : ০২:৩৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪