ফরিদপুরের বরেণ্য চিকিৎসক,দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা শিশু চিকিৎসা কেন্দ্র ডাঃ জাহেদ মেমোরিয়াল শিুশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ সেপ্টেম্বর বুধবার।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানার মসজিদে বাদ ফজর পবিত্র কোরআন শরীফের খতম,কালেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় আলীপুর গোরস্তানে তার কবর জিয়ারত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুরে ডাঃ জাহেদ মেমোরিয়াল শিুশু হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনা করা হবে।বাদ আসর হাসপাতাল প্রাঙ্গনে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ডাঃ মোহাম্মদ জাহেদ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল,ফরিদপুর চক্ষু হাসপাতাল,ফরিদপুর মুসলিম মিশনসহ অনেক প্রষ্ঠিানের প্রতিষ্ঠাতা ছিলেন।
শিরোনাম
ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার
-
মাহবুব পিয়াল - Update Time : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- ৯ Time View
Tag :
মাহবুব পিয়াল 








