ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সরকারি- বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য আগামী ৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে প্রথম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছিল।

গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

Update Time : ০৯:০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১