ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ড্যান্স ক্লাবের আড়ালে নারী পাচারের ভয়ঙ্কর ফাঁদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ৩৪০ Time View

ড্যান্স ক্লাবের আড়ালে নারী পাচারের ভয়ঙ্কর ফাঁদ পেতেছে একটি চক্র। তরুণীদের নাচ-গান শেখানোর কথা বলে ব্লাইমেইলের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করানো হয়। এই ক্লাবের মাধ্যমেই চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক নারীকে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এরই মধ্যে দু’জন নারী দেশটির কারাগারে রয়েছেন। এ পাচার চক্রের মূল হোতা কামরুল ইসলাম জলিল ওরফে ডিজে কামরুল। ড্যান্স ক্লাবে বা সেলুনে কাজের প্রলোভন দেখিয়ে এসব নারীকে পাচার করা হতো। গত শুক্রবার রাতভর রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করে র‌্যাব। এ সময় নারী পাচারচক্রের প্রধান অভিযুক্তসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কামরুল ইসলাম জলিল ওরফে ডিজে কামরুল, রিপন মোল্লা, আসাদুজ্জামান সেলিম, নাইমুর রহমান, মধ্যপ্রাচ্যে নারী পাচারচক্রের সদস্য নুর নবী ভুঁইয়া রানা, আবুল বাশার, আল ইমরান, মনিরুজ্জামান, শহিদ শিকদার, প্রমোদ চন্দ্র দাস ও টোকন। অভিযানে ৫৩টি পাসপোর্ট, ২০টি মোবাইল, বিদেশী মদ, ২৩ ক্যান বিয়ার, দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। র্যাব জানায়, কামরুল ভারতে নারী পাচারচক্রের মূল হোতা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ড্যান্স ক্লাবের আড়ালে নারী পাচারের ভয়ঙ্কর ফাঁদ

Update Time : ০৫:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১