ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩২ Time View

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের সবশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-য়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে শুক্রবার দিনে তাপমাত্রা কমতে পারে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ সময় সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘনকুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

Update Time : ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪