ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৯ Time View
ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।  সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারের পাশাপাশি এই সময়ে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেপ্তার

Update Time : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫