ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
শুক্রবার (০৫ আগস্ট) জাপানের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর এএফপির।
তিনি বলেন, এটি একটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করবে।
জাপান সরকার জানিয়েছে, পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র তাদের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র তাইওয়ানের প্রধান দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে সাক্ষাৎ করার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের পদক্ষেপগুলো আমাদের অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। আমি অবিলম্বে চীনকে এ ধরনের মহড়া বাতিল করার আহ্বান জানিয়েছি।
ন্যান্সি পেলোসি তার এশিয়া সফরের চূড়ান্ত পর্যায়ে এখন জাপানের রাজধানী টোকিওতে আছেন। এশিয়া সফরকালে তিনি তাইওয়ানেও সংক্ষিপ্ত সময়ের জন্য থেমেছিলেন। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন। প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের চারপাশে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন সরকার।
চীন সবসময়ই তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড হিসেবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন দ্বীপটি পুনরুদ্ধার করবে বলে অঙ্গীকার করেছে।
এদিক বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চীনের সামরিক মহড়ার ব্যাপারে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টোকিও। জাপানের দক্ষিণতম ওকিনাওয়া অঞ্চলের কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি। এই দ্বীপাঞ্চল নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান

Update Time : ০৬:৩০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২